বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

উৎপাদন বাড়াতে পাটে ৮ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়

উৎপাদন বাড়াতে পাটে ৮ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়
পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়। দেশের প্রায় চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের এ প্রণোদনা বিতরণ করা হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। কামরুল ইসলাম ভূইয়া জানান, এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাবেন। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হবে। মাঠপর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। এদিকে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে কাঁচাপাট রফতানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে বলে জানা গেছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১৯টি দেশে কাঁচাপাট রফতানি হয়, তা থেকে প্রতি বছর গড়ে এক হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। পাট অধিদফতরের দেয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোংলা বন্দর দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কাঁচাপাট রফতানি হয়েছে ৬ হাজার ৫৮৪ বেল। যেখানে গত অর্থবছরের একই সময়ে এ বন্দর দিয়ে রফতানি হয়েছিল ১৭ হাজার ৪৯৫ বেল। একদিকে বাজারে গুণগতমানের পাট সংকট ও চড়া দাম, অন্যদিকে জাহাজের উচ্চ ভাড়া–এসব কারণে দেশের সমুদ্রবন্দর দিয়ে কাঁচাপাট র‌ফতানি কমেছে। উল্লেখ, গত অর্থবছর কাঁচাপাট রফতানি করে ১ হাজার ৭৬৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল। আর পাটজাত পণ্য রফতানি করে আয় হয়েছিল ৭ হাজার ৬৪৪ কোটি টাকা।
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর