সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় দাউদকান্দির বড়গোয়ালী সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মোঃ ইউসুফ নাসির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবারের রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত অধ্যাপক মতিন সৈকত।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও শশীকর সম্পাদক খন্দকার আল মামুন। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট কন্ঠ সৈনিক এস এম মিজান, অধূমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক হানিফ খান, লেখক ও সাংবাদিক শরীফ প্রধান।
অনুশীলন লেখক পরিষদের সাধারণ সম্পাদক বিজিবি কর্মকর্তা ফারুক কামাল। মুক্তবাক সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শাকিল সরকার , সাংবাদিক সাইফুল ইসলাম,বিশিষ্ট যুব নেতা ও সমাজকর্মী মো:হাসান মিয়াজি,কুমিল্লা কবি পরিষদ দাউদকান্দি উপজেলা সভাপতি মো: আমিনুল হক, কবি ও শিক্ষক রতন চন্দ্র দেবনাথ, ভাষ্যকার কবির হোসেন, মহিলা মেম্বার নাসরিন আক্তার প্রমুখ।
এতে শুভেচছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো জুবায়ের হোসাইন এবং সঙ্গীত পরিবেশন করেন সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসসান।
অনুষ্ঠানে কবি, সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও কথা সাহিত্যিক মো: শাহজামান শুভ কে সাহিত্য ও সংগঠক হিসেবে অবদান রাখায় জ্ঞানার্ণব সাহিত্য পরিষদ এওয়ার্ড '২৬ প্রদানএবং বেশ কিছু কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়।
পিকে/এসপি
জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:২১:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক