মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার
অটোচালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই মামলার ৩ জন আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলতি বছরেে ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের রামনগর ব্রীজ থেকে রিফাত নামের ১৪ বছরের এক অটোচালক শিশুকে কে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে যায় ঘাতকরা।

উক্ত ঘটনার প্রেক্ষিতে রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানার মামলা দায়ের করেন। সেই ঘটনার পর থেকে হত্যার সংঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করা শুরু করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার গভীর রাতে দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা শহরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও ছিনতাই মামলার মূল তিন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, জেলার দেবিদ্বার উপজেলার বনকুট মুন্সী বাড়ির ফজলুল হকের ছেলে মোঃ শাহজালাল (৩৬), জেলার কোতোয়ালীর কুচাতলীর সুরাজ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩৫) ও কুচাইতলী পূর্বপাড়ার আবু মিয়ার ছেলে সোহেল মিয়া (৩১)।

এসময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম বলেন, এটি চাঞ্চল্যকর ঘটনা ছিলো। আসামীরা একটি শিশুকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়ে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আমরা তাদেরকে গ্রেফতার করেছি। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর