সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল

রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে যে প্রভাব পড়ে

রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে যে প্রভাব পড়ে
বেশিরভাগ মানুষ রাতে আলো নিভিয়ে ঘুমান। আবার অনেকে আলো ছাড়া ঘুমাতেই পারেন না। কেউবা ডিম লাইট জ্বালিয়ে রাখেন। কিন্তু জানেন কি? ঘুমানোর সময় আলো জ্বালিয়ে রাখলে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে? এই আলো শুধু ঘরের আলোর সঙ্গে সম্পর্কিত নয়, বরং টিভি বা ল্যাপটপের আলোও আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আমাদের শরীরে এই ধরনের আলোর নিচে ঘুমালে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এমনকি হার্টের অসুখ, ডায়াবেটিসের ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। ২০২২ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, যারা আলো জ্বালিয়ে ঘুমান তাদের বিপাক এবং হার্টের উপর প্রভাব পড়ে বেশি। রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরে যে প্রভাব পড়ে, জেনে নিন। ডিপ্রেশন হতে পারে রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে ডিপ্রেশনের ঝুঁকি বাড়তে পারে। শুধু তাই নয়, ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত নীল আলো আপনার মেজাজের উপর খারাপ প্রভাব ফেলে। ঘুমের অভাবের সঙ্গে আলো সম্পর্কিত, যা মেজাজের পরিবর্তন এবং বিরক্তির কারণ হতে পারে। স্থূলতার শিকার নারীদের ওপর একটি গবেষণা করে দেখা গেছে যে, যারা টিভি বা লাইট জ্বালিয়ে ঘুমায় তাদের স্থূলতার ঝুঁকি বেশি থাকে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় রাতে শোবার সময় আলোতে দীর্ঘায়িত এক্সপোজার থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ইনসুলিন প্রতিরোধ ও ডায়াবিটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। হৃদরোগের ঝুঁকি বাড়ে আলো বডি ক্লক কাজ করতে বাঁধা দেয়, যা বায়োমেকানিকাল পরিবর্তন ঘটায়। যার কারণে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি থাকে। আপনি যদি আলো ছাড়া ঘুমাতে না পারেন তবে সাধারণ আলোর পরিবর্তে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন। লাল বাল্বগুলো মেলাটোনিন উৎপাদনে অন্যান্য রঙিন বাল্বের মতো ক্ষতিকারক প্রভাব ফেলে না। রাত
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার