শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস
ভিটামিন 'এ' খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় দাউদকান্দির আয়োজনে

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা পরিষদ হলরোমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম মানিক।

এসময় বক্তারা জানান, ভিটামিন 'এ' ক্যাপসুল এটা কোন নতুন বিষয় নয়। অনেক বছর আগে থেকেই শিশুদেরকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। ভিটামিন 'এ' এর অভাবে অনেক শিশু মারা যাচ্ছে।

শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে আসছে ২৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৩৮৪টি সেন্টারের মাধ্যমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুুর বাসস্টেন্ড ও দাউদকান্দি টোলপ্লাজায় ভ্রাম্যমান টিম থাকবে।

এই বছর দাউদকান্দিতে ৬৪৮০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ মাস থেকে ১২ মাস বয়সি শিশু ৮৫০০জন ও এক বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশু রয়েছে ৫৫৯৯২জন। টোটাল ৬৪ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

তারা আরো বলেন, হামে আক্রান্ত শিশুর পরিমান বাঁড়ছে। একটাই কারন, এ সকল শিশুদেরকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়নি। আমরা আশা করছি, ২৮ জুন দাউদকান্দির সকল শিশুদেরকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়াতে সফলভাবে সফল করবো।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ