বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ

দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ
দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জন্য দাউদকান্দি উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে
দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়কালে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোনপ্রকার শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম কিছুতেই বরদাশত করা হবে না।

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোরহস্তে দমন করতে হবে। এই বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী তো অপরাধীই। তার কোন রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে।

বিএনপির বর্ষীয়ান এই রাজনৈতিক আরো বলেন, তারেক রহমানের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। জনগণের সহযোগিতা এবং সর্বোপরি আপনাদের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জাতির স্বপ্ন পূরণ হবে।

দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে। দেশের মানুষ বিএনপির উপর বেশি ভরসা করে। সে বিশ্বাস থেকেই জনগণ বিপুল ভোটে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরাও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। অতীতেও বিএনপি ক্ষমতায় থাকাকালে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য।

ড.খন্দকার মোশাররফ হোসেন প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর