শুক্রবার, ০৫ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার (২৫ জানুয়ারি) বেলা পৌনে বারোটায় দাউদকান্দি সদরস্থ খন্দকার মারুফ ভিলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দাউদকান্দি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় নির্বাচনকালীন পরিবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকার সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন। ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে দাউদকান্দি–মেঘনা অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সভায় খন্দকার মারুফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার কুমিল্লায় দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাত আটটার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশেও তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। ওই সমাবেশে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।

সমাবেশে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য দেবেন মুরাদনগরের প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ দলের অন্যান্য নেতারা।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, পৌর বিএনপির আহ্বায়ক  নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়