শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

আড়াইহাজারে পৃথক মাদক বিরোধী অভিযান গ্রেপ্তার ৬

আড়াইহাজারে পৃথক মাদক বিরোধী অভিযান গ্রেপ্তার ৬
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাটে বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে ৩৯ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃতরা হলেন, এ্যাম্বুলেন্স ড্রাইভার কুমিল্লা জেলার হোমনা থানাধীন গানিয়ারচর এলাকার শাহ আলমের পুত্র মোঃ সাইদুল (৩২) ও লাকসাম থানার পশ্চিমগাও এলাকার আলী হোসেনের পুত্র মুন্না হোসেন ওরফে সহিদ (২৫)। গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। অপরদিকে, বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় অপর একটি মাদক বিরোধী অভিযানে ২০.৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন ছৈবাড়িয়া এলাকার মোঃ ইউসুফ মিয়ার পুত্র মোঃ শাকিল (৩৮), উলচাপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী মোসাঃ খাদিজা বেগম ওরফে জান্নাত (৩০), কসবা থানাধীন কামালপুর এলাকার ফারুক মিয়ার স্ত্রী বাসনা (৩২), আখাউড়া থানাধীন কলেজপাড়া এলাকার কামাল মিয়ার স্ত্রী ফুলবানু (৪০)। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়