শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার
তিন দিনের জন্য গোলাবর্ষণ স্থগিত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষের পর শনিবার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তাতে সীমান্তবর্তী এলাকায় বেসামরিক মানুষদের নিজেদের বাড়িতে ফেরার সুযোগ দেওয়া হবে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ৭২ ঘণ্টার জন্য উভয়পক্ষের সব ধরনের সেনা চলাচল ও গোলাবর্ষণ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে থাইল্যান্ডের হেফাজতে থাকা ১৮ জন কম্বোডীয় সেনাকেও মুক্তি দেওয়া হবে।

সংঘর্ষ বন্ধ করতে দুই দেশের কর্মকর্তাদের কয়েকদিন ধরে আলোচনা চলছিল। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক মানুষ, স্থাপনা ও অবকাঠামোর ওপর কোনো আক্রমণ চলবে না এবং উভয়পক্ষকে উসকানি ছাড়া আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।

চলতি বছরের মে মাসে সংঘর্ষ নতুনভাবে শুরু হয়, জুলাইয়ে সীমান্তজুড়ে পাঁচ দিন ধরে লড়াই চলে। এতে বহু সেনা ও বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। অক্টোবরের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘কুয়ালালামপুর শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বিরোধপূর্ণ এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি অস্থায়ী দল গঠনের কথা ছিল। তবে নভেম্বরের মধ্যে থাইল্যান্ড চুক্তি কার্যত স্থগিত করে, দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, নিরাপত্তা হুমকি এখনও রয়েছে।

শনিবারের নতুন যুদ্ধবিরতি এই অস্থায়ী শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় অতিরিক্ত হানাহানি রোধ এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ