শনিবার, ২৫ জুলাই ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৫ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন

দাউদকান্দিতে প্রবাসীর সীমান প্রাচীর ভেঙ্গে সম্পত্তি দখলের চেষ্টায় থানায় অভিযোগ

দাউদকান্দিতে প্রবাসীর সীমান প্রাচীর ভেঙ্গে সম্পত্তি দখলের চেষ্টায় থানায় অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের এক আমেরিকা প্রবাসীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হারুন খলিল সরকার (৫০) দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী হারুন খলিল সরকার জানান, তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। দেশে আসা–যাওয়ার ফাঁকে তিনি কুমিল্লার দাউদকান্দি থানাধীন পেন্নাই মৌজার সরকারপুর এলাকায় পৈতৃক সূত্রে প্রাপ্ত পুকুর ও পুকুরপাড়ের সম্পত্তি দেখভাল করে থাকেন। ওই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে বিরোধ চলে আসছিল।

গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে এএম পারভেজ ওরফে মফিজ মিয়া, তার স্ত্রী আসমা আক্তার, আবুল কালাম ওরফে কালা মিয়া, দিলু মিয়া, লিলু মিয়া, সোহেল, নাজমুল ও মোঃ কবির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রসহ নিয়ে তারা হারুন খলিল সরকারের পৈতৃক সম্পত্তির সীমানা প্রাচীর ও গেট ভেঙে ফেলে এবং জমিতে থাকা গাছপালা কেটে নতুন করে চারা রোপণ করে দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ও স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মারধর ও খুনের হুমকি দেয় এবং জমি দখলে বাধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে বলা হয়। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পিকে/এসপি
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার