বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে ড্যাব এর ২৩ জন মনোনয়ন প্রত্যাশী
" আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিপস্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২৩ জন মনোনয়নপ্রত্যাশী। এ সংক্রান্ত একটি তালিকা বিএনপি’র হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। গত ৩০শে সেপ্টেম্বর সংগঠনের পক্ষে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করা হয়েছে।

এদিন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের স্বাক্ষরে এই তালিকা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে বলে সংগঠনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. হারুন আল রশীদ (কুমিল্লা-৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া), অধ্যাপক ডা. শহীদুল আলম (সাতক্ষীরা-৩, আশাশুনি কালীগঞ্জ), ডা. এম.এ সালাম (ঠাকুরগাঁও-২, বালিয়াডাঙ্গী ও হরিপুর, রানীশংকৈল), ডা. এম.এ সেলিম (ময়মনসিংহ-৩, গৌরীপুর), অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম (ভোলা-২, বোরহানউদ্দিন, দৌলতখান),

অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী (বগুড়া-১, সারিয়াকান্দি সোনাতলা), ডা. ইউনুছ আলী (কুড়িগ্রাম-১, ভুরুঙ্গামারী নাগেশ্বরী), অধ্যাপক ডা. মইনুল হোসেন সাদিক (গাইবান্ধা-৩, সাদুল্লাপুর পলাশবাড়ী), ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ), ডা. মো. আহমেদুর রহমান আবদাল (হবিগঞ্জ-৩, হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা),

ডা. সরকার মাহবুব আহমেদ শামিম (চাঁদপুর-২, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা)। এ ছাড়া, ডা. শামিম আহমেদ (চাঁদপুর ২, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা), ডা. শাহাদাৎ হোসেন (চট্টগ্রাম-৯, সিটি করপোরেশনের কিছু ওয়ার্ড), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩, শ্রীপুর), ডা. আনোয়ারুল হক (নেত্রকোণা-২ সদর, বারহাট্টা উপজেলা),

ডা. ইব্রাহিম রহমান বাবু রুমি (ঝিনাইদহ-২, হরিণাকুন্ডু), ডা. এরশাদ আহসান সোহেল (কিশোরগঞ্জ-৩, তাড়াইল-করিমগঞ্জ), ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন (নোয়াখালী-৩, বেগমগঞ্জ উপজেলা), ডা. কে.এম বাবর (গোপালগঞ্জ-২, সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার কয়েকটি ইউনিয়ন),

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (ঢাকা-১২, সাভার উপজেলা), ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪, মান্দা উপজেলা), অধ্যাপক ডা. এ.কে.এম আমিনুল হক (ময়মনসিংহ-২, ফুলপুর ও তারাকান্দা উপজেলা), ডা. নাজমুল হুদা বিপ্লব (ব্রাহ্মণবাড়িয়া-২, সরাইল ও আশুগঞ্জ উপজেলা), ডা. দেলোয়ার হোসেন টিটু (নেত্রকোণা-২, সদর ও বারহাট্টা উপজেলা)।

ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রতিবেদককে বলেন, ড্যাবের ২৩ জন মনোনয়ন প্রত্যাশীদের একটি তালিকা আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছি। আমরা আসন্ন সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র হাইকমান্ডকে অনুরোধ জানিয়েছি।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর