শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের কমিটি ঘোষণা

দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের কমিটি ঘোষণা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত এবং সামাজিক সংগঠন ‘রাইট টক অফ বাংলাদেশ’ এর দাউদকান্দি উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ রাজিব, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ কলামিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট মোঃ ইকরাম হাসান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফাইজা ইসলাম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

সভাপতি মোঃ রাজিব এক প্রতিক্রিয়ায় বলেন, “রাইট টক অফ বাংলাদেশ একটি ইতিবাচক চিন্তা-চর্চার প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, দাউদকান্দি উপজেলায় সামাজিক উন্নয়ন, সচেতনতা এবং তরুণদের নেতৃত্ব বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। নতুন কমিটি দায়িত্ব পেয়েছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করব যেন সমাজে বাস্তব পরিবর্তন আনা যায়।”

সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হাসান বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানাই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বকে। আমরা সমাজের বিভিন্ন স্তরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। নারী, শিশু, পরিবেশ, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক সমাজ গঠনে আমরা অঙ্গীকারাবদ্ধ।

রাইট টক অফ বাংলাদেশ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন – ইতিবাচক বাংলার জন্য,সবাই মিলে বাংলাদেশ সাজাবো।” নতুন কমিটি খুব শিগগিরই একটি প্রাথমিক কর্মপরিকল্পনা ঘোষণা করবে এবং পূর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম বেগবান করবে বলে জানা গেছে।

নতুন এই কমিটি কে স্বাগত জানিয়েছেন সমাজের সচেতন মহল ও সামাজিক চিন্তাবিদগন। ‘সবার জন্য ইতিবাচক বাংলাদেশ’ – এই শ্লোগানকে সামনে রেখে রাইট টক অফ বাংলাদেশ এগিয়ে চলেছে অগ্রগতির পথে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়