বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ড.খন্দকার মোশাররফ

লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ড.খন্দকার মোশাররফ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল সন্ধ্যায় লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন ড.খন্দকার মোশাররফ হোসেন এর পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন।

ড. মারুফ তার ভেরিফাইড ফেসবুকে বৈঠকের একটি ছবি পোস্ট করে এ বৈঠকের গুরুত্ব বর্ননা করতে গিয়ে ড.মারুফ "" এটি জীবনের একটি সেরা মূহুর্ত"" বলে আখ্যা দেন। ড. মোশাররফ উন্নত চিকিৎসার জন্য গত ১৫ আগষ্ট তাঁর স্ত্রী ও পুত্র ড. মারুফ কে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন গমন করেন।

হিথ্রো বিমান বন্দরে পৌছলে যুক্ত রাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকসহ অসংখ্য স্থানীয় দলীয় নেতা কর্মী এবং শুভাকাঙ্ক্ষীগন ড. মোশাররফ হোসেন কে আন্তরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচছা জানান।

গতকাল ২৬আগষ্ট বিকালে লন্ডনস্থ প্রবাসী বিভিন্ন শ্রেনী পেশার বৃহত্তর কুমিল্লা বাসীগন ড. মোশাররফ ও ড. মারুফ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সংবর্ণা প্রদান করেন এবং তাদের প্রিয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর সুস্বাস্থ ও দীর্ঘায়ূ কামনা করেন বলে জানা যায়।

লন্ডন প্রবাসী কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক নেতা তিতাস উপজেলার কৃতি সন্তান মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদের শ্রদ্ধেয় প্রবীন নেতা ড.মোশাররফ স্যারের সাথে বৃহত্তর কুমিল্লার অসংখ্য প্রবাসী সৌজন্য সাক্ষাৎ করে তাঁর সাথে কুশল বিনিময় করেন এবং তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী ২৮ আগষ্ট সকালে ড. মোশাররফ দেশে ফিরার কথা রয়েছে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর