বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন

বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চিত্র নায়ক হেলাল খাঁন বলেছেন, বিএনপি ভালো মানুষের দল, সৎ লোকের দল। বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না।

তিনি বলেন,  জিয়াউর রহমান সৎ লোক ছিলেন। ওনার জন্ম না হলে বিএনপির জন্ম হতো না, জাসাসের জন্ম হতো না। জিয়াউর রহমান ভালো মনের মানুষ ছিলেন। তিনি সবসময় দেশের কথা ভাবতেন, মানুষের কথা ভাবতেন। জাসাস সংস্কৃতি বিষয়ক সংগঠন। জাসাস করে নম্র ভদ্র মানুষরা। আপনারা যারা জাসাস করেন, তারা মানুষের সাথে ভালো আচরন করতে হবে। ভালো ব্যবহার করে মানুষের মন জয় করতে হবে।

তিনি আরো বলেন, নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের নেতা মা একজন জনপ্রিয় শিল্পী ছিলেন। সে জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে সংস্কৃতি ছিলো। তাই তিনি জাসাস প্রতিষ্ঠা তরেছেন। আমরা আমাদের হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে হবে। আমাদের শিশুরা এতোদিন ভুল ইতিহাস জেনেছে। আমাদের উচিৎ সঠিক ইতিহাস তুলে ধরা।

তিনি আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা জাসাস কর্তৃক জুলাই আগস্ট ছাত্রজনতার বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া, আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

জাসাস উত্তর জেলার আহ্বায়ক কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সচীব জাকির হোসেন রোকন, জাবেদ আহমেদ কিসলু, মাকসুদুর রহমান টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচীব এএফএম তারেক মুন্সী।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর