বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান
লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে

দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী

দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী
কুমিল্লার দাউদকান্দিতে গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছে ৫০০ শিক্ষার্থী।

আজ বুধবার (১৩ আগষ্ট) উপজেলার রায়পুর কৈলাশ চন্দ্র রায় চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সংগঠনের সদস্যদের এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমেন ভূইয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল

কেন্দ্রীয় উপদেষ্টা সফিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক আলমগীর হোসেন, প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ (মেডিকেল অফিসার) ডাঃ রবিউল হোসেন পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, রাব্বি ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এবছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ।

শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন সংগঠনের সদস্যরা। এসময় বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে সবুজ উৎসবে মেতে উঠেন।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর