রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

মার্কিন সিদ্ধান্তে পুরো ইউক্রেন জ্বলবে: মেদভেদেভ

মার্কিন সিদ্ধান্তে পুরো ইউক্রেন জ্বলবে: মেদভেদেভ
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বরাবরই হুমকি দিয়ে আসছে রাশিয়া। এবার রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বললেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের পরিমাণ যত বাড়বে রাশিয়ার প্রতিশোধমূলক হামালাও তত বাড়বে। খবর আল-জাজিরার।

মেদভেদেভ বলেন, মার্কিন সিদ্ধান্তের ফলে কিয়েভ সরকারের অধীনে থাকা ইউক্রেনের সব এলাকা জ্বলবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন রকেট ইউক্রেনের হামলার পরিসর দ্বিগুণ করবে। এই রকেট যুক্তরাষ্ট্রের ২ দশমিক ১৭৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত।

সম্প্রতি ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের।

সে সময় এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইডি/প্রিন্স
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ