শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ

জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ
দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২২ জন আলোকিত ব্যক্তিকে "টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৫" প্রদান করে দেশের শীর্ষ স্থানীয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন 'নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ।

গেল (৩০ জুন ২০২৫) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী মোঃ মাসুদ রানার পরিচালনায় এক জমকালো আয়োজনে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও বিএলডিপি'র চেয়ারম্যান আলহাজ্ব এম. নাজিম উদ্দীন আল আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে,ন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মেদ, গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আনিসুজ্জামান, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ,

নারী উদ্যোক্তা ও নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম আমানুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর ইভিপি খান শাহ আলম, রিয়া ফ্যাশনের এমডি আব্দুল্লাহ আল মামুন, স্কাই ফ্লোরা লিমিটেডের এমডি সাজিদ খান, দোহার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা রহিম শিলা।

পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন, সাংবাদিকতায় মাকসুদেল হোসেন খান, শিক্ষা বিস্তারে সামসুন্নাহার লস্কর ও আরজু খান, আলোকচিত্রী হিসেবে মেহেদী হাসান অপূর্ব, সাহিত্যকর্মে খান শাহ আলম, আবৃত্তি ও উপস্থাপনায় সৌখিন আজিজ, সংবাদ উপস্থাপনায় রাবেয়া ইসলাম স্নেহা,

গণমাধ্যমে জে.আই খান আরিয়ান, সমাজ উন্নয়ন কর্মী হিসেবে মোঃ নজরুল ইসলাম, টিভি অভিনেতা হিসেবে সাঈদ শুভ্র, অভিনয়ে বিশেষ অবদানের জন্য সায়েম সামাদ ও ইকবাল শাহ, আর্ট এন্ড ফোটোগ্রাফিতে জেরীন আফিয়া জিদনী, মডেলিংয়ে সানারাই দেবী সানু,

আবৃত্তিতে সবুজ রায়, সমাজ সেবায় শামিমা রহিম শিলা ও আব্দুল আলীম আরাফাত, ওইমেন এন্টারপ্রেনার সালমা সুলতানা, পোশাক শিল্পে নারী উদ্যোক্তা মাহফুজা শিউলি, ব্যবসা- বাণিজ্যে বিশেষ অবদান রাখায় পদকপ্রাপ্ত হন সাজিদ খান, আব্দুল্লাহ আল মামুন ও সেলিনা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা দেশ থেকে দুর্নীতি দূর করার নানা কৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশে সুষ্ঠু ও জবাবদিহি প্রশাসনের জন্য সবার আগে অবাধ ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধানের আহ্বান জানান। বাংলাদেশে সঠিক ভোটাধিকার প্রয়োগ নীতি এবং

ক্ষমতায় থাকাকালীন জবাবদিহিতা না থাকায় বারবার স্বৈরতন্ত্রের উপস্থিতি ঘটেছে বলে মনে করেন বক্তারা। বর্তমান সরকারকে এ থেকে স্থায়ী সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তারা। বক্তারা বর্তমান সরকারের সংস্কার নীতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ