সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে দাউদকান্দিতে যুব জামায়াতের উদ্যোগে মানববন্ধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে দাউদকান্দিতে যুব জামায়াতের উদ্যোগে মানববন্ধন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা যুবজামায়াতের উদ্যোগে জাতীয় মাদক দিবস উপলক্ষ্যে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) বেলা ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌরসভা শাখার পক্ষ থেকে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পৌরসভা যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌরসভার আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা যুব জামায়তের সভাপতি সাবেক ছাত্রনেতা, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোঃ কাওসার আলম, উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এ্যাড. মোখলেসুর রহমান, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি তৌফিকুল ইসলাম রুবেল ও আরো অনেকে।

মানব বন্ধনে প্রধান অতিথি বলেন, আগামীতে প্রশাসন কে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং যুব বিভাগ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হবে। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমরা যদি মাদক নির্মুল করতে পারি তাহলে আগামীতে প্রযুক্তি নির্ভর- সুশিক্ষিত কর্মঠ একটি যুব সমাজ গড়তে পারব যারা হবে আগামীর সমৃদ্ধশীল বাংলাদেশের কারিগর।

বক্তারা আরো বলেন, মাদক ব্যাবসায়ীরা আমাদের-ই সমাজের মানুষ। আমরা যদি তাদেরকে ভাল কর্মসংস্থান এর ব্যাবস্থা করে দিতে পারি তাহলে তারা এই বয়াল এই মাদক ব্যবসা পরিহার করে হালাল পন্থায় জিবীকা নির্বাহ করতে অভ্যস্ত হবে বলে মনেকরি।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি