শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার

কোটি টাকার রাজস্বের ইলিয়টগঞ্জ বাজারের উন্নয়নের দাবীতে প্রতিবাদ

কোটি টাকার রাজস্বের ইলিয়টগঞ্জ বাজারের উন্নয়নের দাবীতে প্রতিবাদ
"প্রাচীন জনপদ দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার থেকে প্রতি বছর সরকার প্রায় দের কোটি টাকা রাজস্ব পায়। এতো টাকার রাজস্বের বাজারটির পথঘাট বেহাল অবস্থা। বৃষ্টি আসলে জমে পানি। বন্ধ হয়ে যায় পথচারীদের চলাচল। দীর্ঘ বছরেও বাজারটির উন্নয়ন না হওয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়েছে ইলিয়টগঞ্জ নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) বিকালে ইলিয়টগঞ্জ বাজারে ইলিয়টগঞ্জ নাগরিক পরিষদের আয়োজন বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

 সংগঠনের আহ্বায়ক পরিবেশকর্মী এস এম মিজানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোসলেহ উদ্দিন খাঁন, ইঞ্জিনিয়ার শিমুল হাজারী, বাজার সেক্রেটারি সেলিম রেজা, ক্রিড়াবিদ সমির দত্ত, ব্যবসায়ী উজ্জল হোসেন রানা, অপু সারোয়ার।

এসময় বক্তারা বলেন, আমদানি রফতানি খ্যাত দাউদকান্দি, চান্দিনা, মুরাদনগর, দেবিদ্বার ও কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ এই বাজারটি। দীর্ঘ বছরেও কোন উন্নয়ন হয়নি। অথচ প্রতি বছর এই বাজার থেকে সরকার প্রায় দের কোটি টাকার রাজস্ব পায়।

এই বাজারে প্রায় শত বছর ধরে গরুর হাট বসে আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই বাজরটিতে স্থল ও জল পথে পন্য পরিবহন করা হয়। এখানেই স্কুল, কলেজ, মাদরাসা, কিন্ডারগার্টেন, ব্যাংক, বিমা, এনজিওসহ শতাধীক প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিদিন এই বাজারে প্রতিদিন আনুমানিক ১৫ থেকে ২০ হাজার ক্রেতা, বিক্রেতা, পথচারীর সমাগোম ঘটে। বাজারের রাস্তা-ঘাট বেহাল হওয়ায় ব্যবসায়ী ও পথচারীরা বিড়ম্বনায় পরছে। দ্রুত সময়ের মধ্যে বাজারের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য সরকারের নিকট আহ্বান করা হয়।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ