শুক্রবার, ০৫ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

আমাদের শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার জন্য কলেজ প্রতিষ্ঠা করেছি: ড. খন্দকার মোশাররফ হোসেন

আমাদের শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার জন্য কলেজ প্রতিষ্ঠা করেছি: ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি নিজে জীবনে শিক্ষক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন বিদেশ গিয়ে এমএসসি, পিএসডি ডিগ্রি লাভ করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও রাজনীতি এক সাথে করা গেলেও সংসদ নির্বাচন করা যেতো না। সে জন্যে আমাদের দলীয় চাপে এবং দাউদকান্দির নেতাকর্মীদের আগ্রহে, আমি ১৯৯১ সালে শিক্ষকতা ছেড়ে নির্বাচন করতে চলে আসি। তিনি বলেন, ১৯৯১-৯৬ সময়ে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী থাকাকালীন আমাদের দুটি সরকারী কলেজের ভবন নির্মান করি।

সে সময় দাউদকান্দির দুটি সরকারী কলেজে শিক্ষক সংকট ছিলো। অনেক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করতো। আমি বহুবার চেস্টা করেছি কিছু শিক্ষক আনার জন্য। কিছু শিক্ষক আনলেও, সরকারী কলেজ বিদায় অনেকে আবার ট্রান্সফার করে চলে যেতো।

সে সময় চিন্তা করেছি কখনো সুযোগ হলে কলেজ করবো। যেন আমাদের শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার অভাবে জীবন নষ্ট না হয়ে যায়।

তিনি আরো বলেন, শিক্ষক ছিলাম, শিক্ষার প্রতি আমার আন্তরিকতা সবসময় আছে। ২০০১-২০০৬ সালে আমি স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব পালন করি। সে সময়ে ২টি বেসরকারি কলেজ, ২টি মাদরাসা ও ৩টি হাইস্কুল প্রতিষ্ঠা করি।

এই কলেজের ফলাফল ভালো করেছে। যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ দুটিকে ডিগ্রিতে উন্নীত করেছে। আমরা অনার্স মাস্টার্স যাতে খুলতে পারি। সে জন্যে এই অনুমোদন লাভ করেছি। তাই অতীতে যেভাবে ফলাফল ভালো হয়েছে তেমনি আগামীতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি আজ সোমবার বেলা ১১টায় দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজকে স্নাতক অধিভূক্তি ও ট্যালেন্ট শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, কলেজ গভর্নিং বডির সদস্য নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, আব্দুস সাত্তার,  কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়