বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ইসলামে সান্ডা খাওয়ার বিধান

ইসলামে সান্ডা খাওয়ার বিধান
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক প্রবাসী বাংলাদেশির সান্ডা খাওয়া-সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মরু অঞ্চলের এ বিশেষ প্রাণীটি নিয়ে কৌতূহল, মজার মিম ও নানা মতবিরোধ ছড়িয়ে পড়েছে।

সান্ডা মূলত গুঁইসাপ জাতীয় প্রাণী; যাকে আমাদের দেশে অনেকে ‘সান্ডা’ বলি। এটি খাওয়া হারাম নয়। কিন্তু রুচির বিষয়।

বোখারির একটি হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন মাইমুনা (রা.)-এর বাসায় একদিন সাহাবিদের নিয়ে খেতে বসেন নবীজি (সা.)। সে সময় একটি থালায় গুঁইসাপ ভাজা পরিবেশন করা হয়। প্রথমে বুঝতে না পেরে নবীজি (সা.) হাত বাড়ান। কিন্তু উপস্থিত নারী সাহাবিরা বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ, এটা তো গুঁইসাপ।’ এ কথা শুনে রাসুল (সা.) সঙ্গে সঙ্গেই থেমে যান। বললেন, ‘আমি এটা খাই না। কারণ, আমাদের এলাকায় এটা পাওয়া যায় না। তবে এটা হারাম নয়।

সান্ডা খাওয়া হালাল; তবে কেউ খাবে কি না, সেটা তার রুচির ওপর নির্ভর করে। ইসলামে এ বিষয়ে কোনো জোর নেই। কেউ না খেলে সেটা নিয়ে বিদ্বেষ, তাচ্ছিল্য বা জোর করার কিছু নেই। আবার কেউ খাচ্ছে বলে তাকে দোষারোপ করা অনুচিত।

ফকিহদের মধ্যে মতবিরোধ : ইসলামি আইন বিশারদদের মধ্যে সান্ডা খাওয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে। হানাফি মাজহাব অনুসারে, এটি খাওয়া হারাম। কারণ, তারা একে অপবিত্র প্রাণীর অন্তর্ভুক্ত মনে করেন। তারা কোরআনের সুরা আরাফের ১৫৭ নম্বর আয়াতের উদ্ধৃতি দেন, ‘তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন।’ তবে মালেকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাব অনুসারে, সান্ডা খাওয়া হালাল।

কারণ, হাদিসে নবীজি (সা.) এটিকে নিষিদ্ধ ঘোষণা করেননি এবং সাহাবিরা তা খেয়েছেন। এসব মাজহাবের ফকিহগণ একে খাদ্যোপযোগী প্রাণী হিসেবে বিবেচনা করেন। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য, বিশেষত সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতে এখনও স্থানীয়রা সান্ডা শিকার করে থাকেন। এর মাংস ও তেল নানা উদ্দেশ্যে ব্যবহার করেন।

ফলে বিষয়টি শুধু ধর্মীয় দৃষ্টিকোণেই নয়, সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ। এছাড়া সান্ডার তেল ব্যবহারের বৈজ্ঞানিক ভিত্তি ও চিকিৎসাগত দিক নিয়েও গবেষণা চলছে। যদিও একে সর্বজনস্বীকৃত চিকিৎসা বলা যায় না, তবু ঐতিহ্যগতভাবে বহু মানুষ একে উপকারী মনে করে আসছে।

ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত উপলব্ধি : ইসলামে খাদ্য গ্রহণের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যা হারাম নয়, তাও কেউ যদি অপছন্দ করেন, তবে তাকে বাধ্য করা হয় না। নবীজি (সা.)-এর উদাহরণ থেকে বোঝা যায়, কোনো খাবার ধর্মীয়ভাবে বৈধ হলেও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কেউ সেটি খেতে না চাইলে তাতে সমস্যা নেই।

এটি বর্তমান সমাজেও প্রাসঙ্গিক। যেখানে মুসলমানরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খাবারের মুখোমুখি হন। এ ক্ষেত্রে হাদিসের ব্যাখ্যা ও মাজহাব অনুযায়ী ফতোয়ার ওপর ভিত্তি করে ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সান্ডা সংক্রান্ত সমসাময়িক বিতর্ক : সাম্প্রতিক ভাইরাল ভিডিওটির পর সামাজিক মাধ্যমে সান্ডা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজার ছলে মিম তৈরি করছেন, কেউ আবার কঠোর সমালোচনা করছেন। এ প্রসঙ্গে আমাদের বোঝা দরকার, ইসলাম শুধু একটি ধর্ম নয়, পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে যুক্তি ও দলিল। তাই হাস্যরস বা সমালোচনার বদলে ধর্মীয় জ্ঞানচর্চা ও যুক্তি দিয়ে বিষয়টি বোঝা উচিত। সবশেষে বলা যায়, সান্ডা খাওয়া নবীজি (সা.) নিষিদ্ধ করেননি। তাই একে হালাল বলা যায়। যদিও এটি খাওয়া বা না খাওয়া ব্যক্তিগত রুচির বিষয়।
মুনসী মুহাম্মদ ওবায়দুল্লাহ 

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর