শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন: ড. খন্দকার মোশাররফ কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ জেনে নিন পরিচয় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে এসে বিজিবির বাধায় সরে গেছে বিএসএফ শহীদ ওসমান হাদিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি হাবিপ্রবি শিক্ষকের

সুস্থ অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় পড়া যাবে?

সুস্থ অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় পড়া যাবে?
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ ওই ব্যক্তির ওপর থেকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে নেন।

মুআজ (রা.) বলেন, রাসূল (সা.) আমাকে দশটি নসিহত করেন, তার মধ্যে বিশেষ একটি হলো, তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ কোরো না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করল, তার ওপর আল্লাহর কোনো জিম্মাদারি থাকল না।’ (আহমাদ, হাদিস : ২৩৮)

তবে নিতান্ত ভুলবশত, অপারগ হয়ে কিংবা বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে— পরবর্তী সময়ে এই নামাজ আদায় করে নিতে হয়। আর এই নামাজ আদায়কে কাজা নামাজ বলা হয়। ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে, সে নামাজের কাজা আদায় করা আবশ্যক।

সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে, সেটার কাজা আদায় করতে হয় না। কাজা নামাজ যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। কারণ, কখন মৃত্যু এসে যায় তা কারো জানা নেই। মৃত্যুর সময় কারো জিম্মায় কাজা নামাজ থেকে গেলে পরকালে শাস্তির মুখোমুখি হতে হবে।

কোরআনে কারিমের এসেছে, কেয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে— ‘কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না; বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে (কেয়ামত) অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। (সূরা মুদ্দাসসির, আয়াত : ৩৮-৪৭)

কারো যদি সুস্থ অবস্থায় নামাজ কাজা হয় এবং তিনি তাৎক্ষণিক সেই কাজা আদায় করেননি। পরবর্তীতে অসুস্থ হয়ে গেছেন এবং শারীরিকভাবে এতোটা দুর্বল হয়ে পড়েছেন যে, বর্তমানে বসে রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করতে হচ্ছে তাকে।

এমন ব্যক্তি যদি সুস্থ থাকা অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় আদায় করতে চান তাহলে তা কীভাবে আদায় করবেন? বসে আদায় করতে পারবেন নাকি অসুস্থ হলেও সুস্থ অবস্থার কাজা নামাজ সুস্থ ব্যক্তির মতোই পড়তে হবে? এ বিষয়ে ফেকাহবিদ আলেমরা বলেন, সুস্থ অবস্থায় কাজা হওয়া নামাজ অসুস্থ অবস্থায় আদায় করতে চাইলে তা বসে বসে আদায় করলেও আদায় হয়ে যাবে।

এ নিয়ে সংশয়ের প্রয়োজন নেই। কারণ, কাজা নামাজ যখন পড়া হবে তখনকার সামর্থ্য অনুযায়ী পড়লেই আদায় হয়ে যায়। (আলবাহরুর রায়েক ২/১৩৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৩৩)

পিকে/এসপি
বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ

বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ