মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
আরাফাত রহমান কোকো'র স্মরণে

দাউদকান্দিতে বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচে তিতাস চ্যাম্পিয়ন

দাউদকান্দিতে বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচে তিতাস চ্যাম্পিয়ন
"জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে আরাফাত রহমান কোকো-এর স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকালে দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে তিতাস উপজেলা একাদশ ও কুমিল্লা উত্তরজেলা জেলা একাদশ দল দুটি অংশগ্রহন করেন।

নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ১-১গোলে সমতায় আসে। তিতাস একাদশের পক্ষে মুশফিক ও উত্তরজেলা একাদশের পক্ষে মহিউদ্দীন গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন তিতাস একাদশের হৃদয়। পরে, আয়োজক বৃন্দ তিতাস একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

এদিকে বৈশাখের হঠাৎ বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক মাঠে এসে, গাছের উপর উঠে ও ভবনের ছাদ থেকে খেলাটি উপভোগ করেন। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন, সমীর দত্ত, মিজান ও জামাল। ম্যাচটির ধারাভাষ্যে ছিলেন এস এম মিজান।

ম্যাচটি ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান সরকার, বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ।

জাসাস উত্তর জেলার শাখার সভাপতি কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সালাহ উদ্দিন ভূঁইয়া, বোরহান উদ্দিন ভূঁইয়া, জিন্নাত আলী প্রমূখ।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা