বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বিএনপি ক্ষমতায় গেলে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে: খন্দকার মারুফ হোসেন

বিএনপি ক্ষমতায় গেলে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে: খন্দকার মারুফ হোসেন
"বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৫ নং দফায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে তোলা হবে, গত পনের বছর যাবত শিক্ষা ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি বরং শিক্ষা ব্যবস্থাকে ধংস করে দিয়ে গেছে আ'লীগ।

বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দি ও তিতাসে গবেষণাগার সহ আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

মজিদপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুর দুইটায় কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গণি ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, তিতাস উপজেলা বিএনপি মাহবুব আলম সরকার, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ হালিম সরকার,

মজিদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ছাবিকুন্নাহার। সঞ্চালনায় ছিলেন মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউনূস মিয়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর