শনিবার, ১১ এপ্রিল ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

আমার সর্বোচ্চ চিন্তা চেতনা দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবো : আব্দুস সাত্তার

আমার সর্বোচ্চ চিন্তা চেতনা দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবো : আব্দুস সাত্তার
"ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেছেন, আমি এই বিদ্যালয়ে দিতে এসেছি। নিতে আসিনি। আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে এটা আমার আবেগের জায়গা। এটি একটি দেশের অন্যতম শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ। এই বিদ্যালয় থেকে এ দেশেরই এক সফল মানুষ বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার পড়ালেখা করেছেন।

আরও অনেক রথি-মহারথিদের বিদ্যাপীঠ এটি। আমিও এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিতে গৌরববোধ করি।

তিনি আজ মঙ্গলবা র(৮ এপ্রিল) দুপরে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির চেয়ারম্যানকে বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। 

এই পরিচ্ছন্ন রাজনৈতিক ও সমাজসেবক আরও বলেন, আমরা যদি নিজেরা ভালো হতে না পারি। কাউকে ভালো হওয়ার তাগিদ দিতে পারি না। আমরা নিজেরা আগে মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। এই দূষিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে জীবন দিয়ে ছাত্র সমাজ আলোর প্রহর এনে দিয়েছেন। আমরা এই আলো দিয়ে সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে হবে।

আব্দুস সাত্তার বলেন, বিগত ফ্যাসিষ্ট শাসনামলের সরকার দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। আমাদেরকে যে যার অবস্থান থেকে সারা দেশে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। অতীতের পুনরাবৃত্তি না করে তন্মধ্যে এই বিদ্যালয়কে আমরা সারাদেশে একটি আদর্শ উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত করাতে চাই।

আর তা বাস্তবায়ন করতে হলে এই সমাজের মানুষের, এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, ছাত্রসমাজ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করলে আমি আমার সর্বোচ্চ চিন্তা চেতনা ঢেলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে পারবো  ইনশাআল্লাহ।

এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকতা পেশাটা মহান পেশা। একটি জাতি গড়ার আদর্শ কারিগর হলো আমাদের সম্মানিত শিক্ষকমন্ডলী। আমি নিজে স্বচ্ছ ও সুন্দর থাকার চেষ্টা করি। আপনারা বিগত দিনের হিসেব ভুলে গিয়ে নিজেদেরকে একটা ইউনিটে রাখেন।

শিক্ষকদের মধ্যে কোন্দল হলে এর ফলাফল শিক্ষার্থীদের ওপর পড়ে। তাই আপনারা সকলে মিলেমিশে থাকুন। নিজেদের মধ্যে আজ থেকে গ্রুপিং অবসান করুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জসীমউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাহেরচর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মিহিন উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক কবির হোসেন, সিনিয়র শিক্ষক শফিনাজ বেগম, সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন,

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হীরন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার , শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা রশীদউদ্দীন, অভিভাবক প্রতিনিধি সদস্য জহিরুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন মোল্লা, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার,

অ্যাড. সোহরাব হোসেন, সমাজকর্মী মেহেদী রনি, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, খাজা হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএ মামুন সরকার ও পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল। এর আগে বিদ্যালয়ে প্রবেশ করলে বিদ্যালয় কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছায় সাদরে বরণ করে নেন এডহক কমিটির এই চেয়ারম্যানকে।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে একটি সূরার আংশিক আয়াত ও গীতা থেকে শ্লোগ পাঠ করা হয়েছে।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান