শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

পূর্বনোয়াদ্দা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান

পূর্বনোয়াদ্দা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান
দাউদকান্দি উপজেলার পূর্বনোয়াদ্দা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৬ এপ্রিল ২০২৫) বেলা ১২টায় নোয়াদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাউপকরন বক্স তুলে দেন, বিটেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার মো: বিল্লাল হোসাইন ও রিপন মিয়াজী।

অনুষ্ঠানটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সম্মানে আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক মসজিদের ইমাম ও পাঠাগারের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ প্রত্যেককে ৬টি কালো বলপেন, ২টি নীল বলপেন ১টি পেন্সিল, ১টি ইরেজার, ১টি শার্পনার, ১টি স্কেল (১২ ইঞ্চি), ১টি ফাইল এবং সম্মাননা স্বরূপ প্রত্যেককে ৫০০ টাকা হাদিয়া প্রদান করা হয়।

আয়োজন শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পূর্ব নোয়াদ্দা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল হাকিম শেরপুরী।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানান।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়