শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

ঈদের ছুটিতেও চান্দিনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে সকল সেবা চলমান

ঈদের ছুটিতেও চান্দিনায় পরিবার পরিকল্পনা  কার্যালয়ে সকল সেবা চলমান
"চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায় যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে,  কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারী পরিচালক (প.প.), মো. মাহবুব হাসান ভূইয়া ও

সহকারী পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরী সেবা চালু রেখেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে। ছুটির মধ্যেই বেশ কয়েকটি নরমাল ডেলিভারিও সম্পন্ন হয়েছে।

এছাড়াও সাধারণ স্বাস্থ্য সেবা, এএনসি, পিএনসি এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও মেডিকেল অফিসার ডাক্তার কামরুন্নাহার ভূঁঞার সার্বিক তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

সেবাগ্রহীতার পাশাপাশি সেবাপ্রার্থীদের সেবাপ্রদানের মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে খুশি এই বিভাগের কর্মীরাও।

পিকে/এসপি।
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়