মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে: এসপি ব্রাহ্মণবাড়িয়া

টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে: এসপি  ব্রাহ্মণবাড়িয়া
আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. এহতেশামুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আগামীকাল (রবিবার) থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে সঠিকভাবে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। পুলিশ সুপার বলেন, “আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই—কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন।

এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশের স্থান নেই। শুধুমাত্র প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),

মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি,মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,উত্তম কুমার শর্মা, ইনচার্জ, পুলিশ মিডিয়া উইংস।সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর