রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৫ অক্টোবর ২০২৬ ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

দাউদকান্দির চক্রতলা গ্রামে জুস দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

দাউদকান্দির চক্রতলা গ্রামে জুস দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
পাঁচ বছরের শিশুকে জুস দিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।

শিশুটির মা বলেন , ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি। পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে বলে যে, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে।

পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারছি যে ঐ ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ঐদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না।

এদিকে শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল (কুমেক) প্রেরণ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানভীর আহমেদ ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, শিশুকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দিবাগত রাতে একজন আসামি গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামী আল আমিন উপজেলার চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি