বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

শহীদ পরিবার ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল

শহীদ পরিবার ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল
"জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, ছাত্র-শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ,পেশাজীবি, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ফান টাউন কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ মিলনের বাবা স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। উক্ত মাহফিলে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান। এসময় অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রাশেদুল হাসান,

জামায়াতে বাংলাদেশ কুমিল্লা মহানগর এর নায়েবে আমির মো: মুসলেহ উদ্দীন, এবি পার্টি কুমিল্লার আহবায়ক মিয়া মো: তৌফিক, মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মো: সেলিম।

এনসিপি নেতা নাভিদ নওরোজ বলেন, ভালো কিংবা খারাপ আওয়ামী লীগ বলতে কিছু নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সমর্থন চান।

তিনি আরও বলেন কুমিল্লায় মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে। এখন সারা দেশের সর্বাত্মক সংস্কার কার্যক্রমে কুমিল্লাকেও সামিল করতে হবে। ১৫ বছরে ধ্বসে পড়া স্থানীয় সরকার কাঠামোকে পুনর্গঠন করতে হবে।

এনসিপি নেত্রী হাফসা জাহান বলেন, আগামী নির্বাচনে নারীদের অধিক অংশগ্রহণ সহ সংসদে নারীদের সংখ্যা বাড়াতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। সবশেষে একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধা এবং চব্বিশের শহীদ বিপ্লবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে ইফতার শুরু হয়।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর