বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সংস্থার মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সংস্থার মানববন্ধন
"ব্রাহ্মণবাড়িয়া, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি একটি মানবাধিকার সংস্থা।

আজ ২২ মার্চ সকাল ১০ এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।

বক্তারা ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি তোলেন। সংগঠনের সভাপতি এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খবির আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন "ফিলিস্তিনে নিরীহ শিশু ও নারীদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ।

আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানাই, তারা যেন এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।" মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থী প্রতিনিধি অনেকে। বক্তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল "ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো," "মানবতার পক্ষে দাঁড়াও," এবং "স্বাধীন ফিলিস্তিন চাই।" প্রতিবাদ কর্মসূচি শেষে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হয়।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর