বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিকপাল মহিউদ্দীন আহমদ-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিকপাল মহিউদ্দীন আহমদ-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
"আজ ১৫ মার্চ ২০২৫ ইং, শনিবার বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিকপাল, স্বর্ণপদকপ্রাপ্ত প্রকাশক ও আহমদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমদ সাহেবের ৩৫ তম মৃত্যুবার্ষিকী ।

মরহুম মহিউদ্দীন আহমদ এদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের পথিকৃৎ। তিনিই একমাত্র সফল পুস্তক ব্যবসায়ী যিনি নিজ মাতৃভাষায় প্রথম মানচিত্র বই, ওয়ালম্যাপ, গ্লোব ইত্যাদি শিক্ষা উপকরণ তৈরি করে দেশ সেবার দায়িত্বকে কর্তব্য বলে মনে করেছিলেন। ফলে দেশের বহু বৈদেশিক মুদ্রা বেঁচে গিয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাও অনেক উপকৃত হয়েছিল।

মহিউদ্দীন আহমদ প্রকাশনা শিল্পের অন্যতম অগ্রপথিকই শুধু ছিলেন না। যারা এদেশের প্রকাশনা শিল্পকে রুচিবোধ, সংস্কৃতি চেতনা ও শৈল্পিক দৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। শ্ৰম, সংগঠন, দক্ষতা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগ ঐতিহ্যপ্রীতি ও রুচিবোধ যে একজন একনিষ্ঠ মানুষকে যথেষ্ট সাফল্য এনে দিতে পারে মহিউদ্দীন আহমদ তাঁর উজ্জল দৃষ্টান্ত।

মহিউদ্দীন আহমদ কেবল একজন সৎ প্রকাশকই ছিলেন না, তিনি ছিলেন একজন ধার্মিক এবং উৎসর্গপ্রাণ সমাজসেবক।

কুমিল্লার দাউদকান্দিতে নিজ এলাকায় প্রাইমারি স্কুল, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখান এবং স্কুল-কলেজ সহ বহু জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছেন। মরহুমের সন্তান আহমদ পাবলিশিং হাউস এর পরিচালক মেছবাহউদ্দীন আহমদ জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর