সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ হাজার ৫৬৬ কেজী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ হাজার ৫৬৬ কেজী নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ
"ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৬৬ কেজী নিষিদ্ধ পলিথিনসহ ৩জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার এসআই মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামকস্থানে সকাল ৯টায় কুমিল্লাগামী লেনে চেকপোষ্ট করাকালী একটি মিনি কাভার্ডভ্যান আটক করেন।

পরে তল্লাশী চালিয়ে সিমেন্টের বস্তায় রক্ষিত ১৩৭ বস্তায় মোট ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন।

এসময় গাড়ীর চালক চাঁদপুর জেলার মতলব উপজেলার মাইছকান্দি গ্রামের বাক্কার ছেলে মোঃ রিয়াদ (২৩), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের কামাল ঢালীর ছেলে মোঃ স্বপন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আমইরকানাদা পাড়ার সিরাজ মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান (৫১) আটক করা হয়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলিথিন উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ঢাকা চকবাজার হইতে মালামাল লোড করিয়া কুমিল্লা জেলার চান্দিনায় নিয়ে যাচ্ছিলেন।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি