বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এইচআরআরএস টেকনিকাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকাল ৩টায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে ও বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিনামূল্য কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ক্লাসে এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,

নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেস্টা মো. শাহীন আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা সাংবাদিক শরীফ প্রধান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র পরিচালক আমিনুল ইসলাম আহাদ।

এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কম্পিউটার পরিচালনা, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন স্থানীয় শিক্ষার্থীরা ও তরুণরা। উদ্যোক্তাদের মতে, এ কর্মসূচি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

অতিথিরা বক্তব্যে বলেন, "এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ নিয়মাবলী ভর্তির ফ্রম বিতরণ । বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ফ্রি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এলাকার তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর