মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে  বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আটান্ন বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা-দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ঐ সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য ধাক্কাদিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়।

এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে। রাত ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার (৫৮)এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাবিবকে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিব ওই গ্রামের গফুর মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি এবং রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর