শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ
মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের বারপাড়া স্টেশনে বারপাড়া ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কাউসার আলম, মনির হোসেন, আব্দুল আলিম, আনিছুর রহমান, সোহাগ আহাম্মেদ বলেন, নির্দিষ্ট একটা গোষ্ঠীর মাদক বিক্রি, ছিনতাই, স্কুল কলেজের সামনে উৎপাত ও ইভটিজিংয়ে এলাকাবাসী অতিষ্ট। ৫ আগস্ট আমাদের এলাকার সন্তান শহীদ রিফাত একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে।

কোন মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজের জন্য জীবন দেয়নি। ৫ আগস্ট এর পর একদল চিহ্নত মাদক ব্যবসায়ী ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এই এলাকায় ছিনতাই ডাকাতির ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে।

বারপাড়া মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়ের সামনে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি আমরা। বারপাড়া মহিলা কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কানরা গিয়ে শেষ হয়।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়