শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন

অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন
"বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মুন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন, বর্তামানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পূনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর কারাবরণ করেছি।

জুলাই আন্দোলনে দের হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আ'লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে।

তিনি বলেন, যে কারনে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সে কারনগুলো বর্তমান সরকার সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে আজকে নানান রকম ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে সাথে নিয়ে এর প্রতিরোধ করবো।

তিনি আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৫টায় দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদেএবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবো। সেটা দের বছর আগে প্রচার করছি। যে কোন সময় নির্বাচনের দিন তারিখ ঘোষনা করা হোক ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে। যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বলছি, এদেশের জনগন এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আ'লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তারা রাস্তাঘাটে নানান ধরণের ছবি ম্যূরাল বানিয়ে রাষ্ট্রের শতশত কোটি টাকা নস্ট করেছে।

এই শেখ হাসিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে থাকা লুটপাট কারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো।

সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্যনেতৃবৃন্দ।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়