বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
"বহুল প্রত্যাশিত ভাষাতাত্তিক অলিম্পিয়াড ২০২৫ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং ইউনেস্কোর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আজ শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) সকালে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ভাষার সৃজনশীলতা এবং বহুত্ববাদ উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান (বাংলা) অধ্যাপক শামসুদ্দিন মিলকি এবং কুমিলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পরিচালক অধ্যাপক মোশাররফ করিম চৌধুরী, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ গৌরীপুর শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া।

অতিথিবৃন্দ ভাষা দক্ষতার বিকাশের মাধ্যমে যুবসমাজকে আরও উদ্ভাবনী এবং প্রগতিশীল করে তোলার গুরুত্ব তুলে ধরেন। প্রতিযোগীদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছিল - ক-গ্রুপ এবং খ-গ্রুপ, যেখানে ক-গ্রুপে ১৭৮ জন এবং খ-গ্রুপে ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই বিভাজনের মাধ্যমে প্রতিযোগিতায় ন্যায় বিচার এবং সমতা নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, গৌরীপুর শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, এমন একটি উল্লেখযোগ্য ইভেন্ট আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ভাষাতাত্তিক ইভেন্ট আমাদের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব এবং সৃজনশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পিকে/এসপি।
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর