শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

আসছে শরীফ প্রধানের 'শিক্ষানবিশ সাংবাদিকতা"

আসছে শরীফ প্রধানের 'শিক্ষানবিশ সাংবাদিকতা"
"শেকড় সন্ধানী লেখক, প্রতিভাবান সাংবাদিক ও সমাজকর্মী শরীফ প্রধান-এর লেখা ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বইটি প্রকাশিত হতে যাচ্ছে ২০২৫ সনের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। সাংবাদিকতা বিষয়ক বইটির প্রচ্ছদ এঁকেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।

বইটি শিক্ষানবিশ সাংবাদিকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখবে বলে জানান লেখক শরীফ প্রধান। প্রকাশক জানান, বইটি অর্ডার করতে পারবেন রকমারি, বইফেরী, বাতিঘর, প্রথমা, বই বাজার, বিডি বুকস, ই-বইঘর, পাঠক পয়েন্ট, বইয়ের দুনিয়া, বইসদাই, বই প্রহরসহ যে কোনো অনলাইন বুকশপে।

শরীফ প্রধান বর্তমানে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা হিসেবে কাজ করছেন। তার প্রথম বই, কাদিয়ারভাঙ্গা প্রধান বংশের ইতিকথা, দ্বিতীয় বই‘পজিটিভ দাউদকান্দি’। এ ছাড়া তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত।

এলাকার মানুষজন যেন সহজে বই পাঠ করে জ্ঞান অর্জন করতে পারেন, সেই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’। পাঠাগারটির সংস্কার কাজ চলছে। শিক্ষানবিশ সাংবাদিকতা-বইটি তরুণ, নবিশ গণমাধ্যম কর্মীদের কাজে আসবে।

পিকে/এসপি।
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি