মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
দাউদকান্দিতে চলছে ইকেএসপি ক্রিকেট টুর্ণামেন্ট

"প্রথম ম্যাচে ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্স-এর দুর্দান্ত জয়"

"প্রথম ম্যাচে ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্স-এর দুর্দান্ত জয়"
" কুমিল্লার দাউদকান্দিতে চলছে ইলিয়টগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ইকেএসপি) ক্রিকেট টুর্ণামেন্টের সিজন-৪। গেল ২৭ ডিসেম্বর ২০২৪ হতে শুরু হওয়া টুর্ণামেন্টটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

শনিবার বিকেলে প্রথমবারের মতো ইলিয়টগঞ্জ কিংস'র বিপক্ষে মাঠে নামেন ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্স। টচে হেরে ফিল্ডিং পায় দলটি। নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৮ রানের বিশাল টার্গেটে দেয় ইলিয়টগঞ্জ কিংস। জবাবে ব্যাট করতে নেমে ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়লাভ করে।

ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্সের হয়ে অলিউল্লাহ ৬৬ এবং করিম ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে। অনুষ্ঠিত ম্যাচটিতে ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জার্সের হয়ে খেলেন: অধিনায়ক করিম, সহ-অধিনায়ক আশিক, অলিউল্লাহ, বাঁধন, সুজন, ইয়াছিন, ইউসুফ, রিয়াদ, নাজমুল, সিফাত, জাকির, মোজাম্মেল, শাহিন, মোশারফ ও রিপন।

ইলিয়টগঞ্জ কিংসের হয়ে খেলেন: অধিনায়ক শামিম, সহ-অধিনায়ক কাওছার, শাহজালাল, মামুন, আরিয়ান, আরিফ, রাকিব, মাসুদ রানা, সোহেল রানা, শরীফ, নুর মোহাম্মদ, তানজিমুল, আহাদুল ইসলাম, ফারাবী ও লিমন। অলিউল্লাহ ম্যান অবদা ম্যাচ ও করিম বেস্ট প্লেয়ার নির্বাচীত হন।

ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আম্পায়ফিরোজ আহমেদ, সহআম্পায়ার মোস্তাফিজুর রহমান সুজন, ধারাভাষ্যকার হানিফ। খেলা শেষে পুরস্কার দেন। ইলিয়টগঞ্জ কিংসের চেয়ারম্যান, উজ্জল হোসেন রানা, ইপিএলের চেয়ারম্যান নেওয়াজ শরীফ লিখন, ইকেএসপির চেয়ারম্যান খায়রুল ইসলাম।

ইলিয়টগঞ্জ চ্যালেঞ্জারর্সের চেয়ারম্যান এস এম মিজান বলেন "মাদক নয়, ক্রীড়াঙ্গনই হোক জীবনের জয়"এই শ্লোগানে আমরা মাদকের বিরুদ্ধে তরুণদের জাগ্রত করছি। তারাই গড়বে আগামীর বাংলাদেশ।

পিকে/এসপি
চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে  মাদক বিরোধী আলোচনা সভা

চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা