মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

দৈনিক বাংলাদেশ সমাচারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কুমিল্লা জেলা প্রতিনিধি আলেক হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান

দৈনিক বাংলাদেশ সমাচারের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কুমিল্লা জেলা প্রতিনিধি  আলেক হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান
দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাজধানী ঢাকার মতিঝিল রাজউক ভিআইপি অডিটোরিয়ামে বিভিন্ন পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুমিল্লা জেলা প্রতিনিধি আলেক হোসেনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ লক্ষে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান (স্যার), নির্বাহী সম্পাদক, আমিনুল হক, মোঃ জাহিদুর রহমান, মোঃ আবু রাসেল, আসাদুজ্জামান রনি, সজিব ভাইসহ সমাচার পরিবারের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ধীন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন প্লানিং কমিশনের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান (মাননীয় সচিব), সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক, বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান পিভিএমএস,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিট বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, চট্টগ্রাম অর্গানাইজেশন ফর পোর কমিউনিটি এডভান্সমেন্টের (অপকা) নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা, কবি কথাশিল্পী ও সমাজকর্মী।

মজিবুর রহমান মজনু, জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী এ কে মোহাম্মদ জাওয়াদুল হক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শেখ নজরুল ইসলাম, সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উজ্জ্বল সরকার, হাসান ফকির মুন্না ও বিশিষ্ট সমাজসেবি মজিবুর রহমান মজনু, জাহাঙ্গীর সানলাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন,

বিশিষ্ট ব্যাংকার ও সমাজকর্মী এ কে মোহাম্মদ জাওয়াদুল হক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শেখ নজরুল ইসলাম, সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী উজ্জ্বল সরকার, হাসান ফকির মুন্না ও বিশিষ্ট সমাজসেবিকা রেহানা পারভীন রূপাসহ আরো অনেকে। প্রধান অতিথি মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, গত ৮বছর ধরে বাংলাদেশ সমাচার সফলভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে, যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

মানুষের সংবাদের যে চাহিদা, তার সিংহভাগ পূরণ করে যাচ্ছে এ পত্রিকাটি। তথ্য-প্রযুক্তির এ সময়ে বাংলাদেশ সমাচার যে এখনো জনপ্রিয়তা ও পাঠকপ্রিয়তা ধরে রেখে প্রকাশনা অব্যাহত রেখেছে এটিও বড় একটি সাফল্য। সূচনা পর্বের শেষ অধ্যায় বাংলাদেশ সমাচার-এর থিম সং প্রদর্শন ও নৃত্য পরিবেশন করা হয়। যা আমন্ত্রিত অতিথিসহ সকল দর্শকদের মুগ্ধতা এনে দেয়।

উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের মাননীয় সচিব, ড. মো. আনোয়ার উল্ল্যাহ। দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রধান সম্পাদক এবং নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ জামান-এর এই পর্বের সভাপতিত্ব করার কথা থাকলেও হঠাৎ উনি অসুস্থ থাকায়, সভাপতিত্বে করেন বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জিয়াউল হক (মুন্না), সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর