শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

৬ ঘন্টার মধ্যে দাউদকান্দিতে শাহাদাত হত্যা মামলার আসামী আটক | প্রধান খবর

৬ ঘন্টার মধ্যে দাউদকান্দিতে শাহাদাত হত্যা মামলার আসামী আটক | প্রধান খবর
"কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিকতলা গ্রামে শাহাদাত হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় বোন ফারজানা আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের ৬ ঘন্টার মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার লাশ উদ্ধারের পর থেকে মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরীর নেতৃত্বে এসআই আহসান হাবিব ও এসআই হেলাল সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি বিশেষ টিম হত্যাকান্ডের ক্লু উধঘাটন ও আসামী গ্রেফতারে অভিযানে বের হয়।

দিনভর তদন্ত কার্যক্রম শেষে হত্যার সাথে জড়িত ব্যক্তি রনি (২২)কে বৃহস্পতিবার রাত ৩টায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রাম থেকে আটক করে। আটককৃত রনি মতলব উত্তর উপজেলার আয়নাল ঢালীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল জানান, উপজেলার ভিকতলা গ্রামে বাসাবাড়িতে শাহাদাত ও রনি একই রোমে থাকতেন। শাহাদাত ঠেলায় করে শাহী রুটি ও হালুয়া বিক্রি করতো। রনি ছিলো তার সহকারী। গত ২৩ নভেম্বর রাতে কথাকাটাকাটি হয় দু'জনের মধ্যে। একপর্যায়ে রনি ইট দিয়ে আঘাত করে শাহাদাতকে হত্যা করে। পরে সে দরজা তালা দিয়ে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শাহাদাত হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের ৬ ঘন্টার মধ্যে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, নিহত শাহাদাত মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আসলাম রাড়ীর ছেলে। নিহতের ১৩দিনের এক পুত্র ও দেড় বছরের কন্যা সন্তান রয়েছে।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়