বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক"

"প্রাক্তন ৩ ছাত্রকে সংবর্ধণা দিলেন শিক্ষক"
"নি:সন্দেহে একজন ছাত্রের যে কোন সফলতা বা ভালো কাজ শিক্ষকের মাথা উঁচু করে তোলে। সফল ছাত্রদের গল্প বলে শিক্ষকরা আনন্দিত হয়। নিজ কর্মস্থলে তারুণ্যদীপ্ত সফলতার জন্য প্রাক্তন তিন ছাত্রকে মঞ্চে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন শিক্ষক নূরুল আমিন।

জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদরাসার ছাত্র ছিলেন, মো. শরীফুল ইসলাম, মো. নুরুননবী ও রাসেল আহাম্মেদ। সে সময়ে আরবী ও ফিকাহ বিভাগের প্রভাষক ছিলেন মাওলানা মো. নূরুল আমিন।

সস্প্রতী দেশের বহুল প্রচারিত সংবাদপত্র "দৈনিক ইত্তেফাক " পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন, মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান), মো. নুরুন নবী ও মো. রাসেল আহাম্মেদ রাফি কুমিল্লা দায়রা ও জজ আদালতে আইনজীবী হিসেবে সুনামের সহিত কাজ করছেন।

প্রাক্তন ছাত্রদের এমন তারুণ্যদীপ্ত সৃজনশীল পেশা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবধান রাখায় খুশি হয়ে এই তিন ছাত্রকে সংবর্ধণা ও শুভেচ্ছা স্মারক দিলেন ঐ শিক্ষক। রোববার রাতে উপজেলার গৌরীপুর বাজার ঈদগা মাঠে অনুষ্ঠিত তাহফিজুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শুভেচ্ছা স্মারক তাদের হাতে তুলে দেন।

হাফেজ ছাত্রদের পাগড়ী পড়ান হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যন হুফফাজ শায়খ আব্দুল হক। অনুষ্ঠানে রোটারিয়ান মো. কামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসেম।

বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুল, তিতাস উপজেলা জামায়াতের আমীর মো. শামীম সরকার বিজ্ঞ। উপস্থিত ছিলেন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে কেরাত তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারি আহমদ বিন ইউসুফ আল-আজহারী, বিশ্বজয়ী হাফেজ মাও: নাজমুস সাকিব, বিশ্বজয়ী ক্বারী শেখ শহিদুল ইসলাম, বিশ্বজয়ী ক্বারী আবুজার গিফারী। সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী সংগীত সংগঠন কলরবের শিল্পী- মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান,

এ ইমরানুল ফারহান, আবির হাসান, ইলিয়াস আমিন, হাসিনুল ইসলাম, ইকবাল মাহমুদ, শাফিন আহমাদ, ইয়াসিন হায়দার, হাফেজ ইসমাইল, তাওহিদ জামিল, ফজলে এলাহি সাকিব ও, সালমান সাদী, নাসরুল্লাহ ইরফান, হুসাইন আদনান, এ আহনাফ খালিদ ।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর