শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে

জুলাই বিপ্লবীদের উপর চোরাগোপ্তা হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি | প্রধান খবর

জুলাই বিপ্লবীদের উপর চোরাগোপ্তা হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি | প্রধান খবর
"বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবীদের ওপর চোরাগোপ্তা সন্ত্রাসী হামলা ও হুমকির প্রতিবাদে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৮ নং গেটের সামনে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠক নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই নাভিদ নওরোজ শাহ্, জাতীয় নাগরিক কমিটির নফিউল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের দেলোয়ার হোসেন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আয়াতউল্লাহ বেহেস্তি, সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ফাহিদ ও ওয়াসি পারভেজ তাহসিনসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আমাদের সামাজিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুজাহিদ আহত, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিহান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সীমান্ত হত্যাকাণ্ডসহ

জুলাই বিপ্লবীদের হত্যা করা, আহত করা, নামে বেনামে হুমকি দেওয়া সারা দেশের ছাত্রসমাজকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচারের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর প্রচেষ্টা।

বিশেষ করে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ যখন চলমান এবং শিক্ষার্থীরা পড়াশোনায় ফেরার চেষ্টা করছে তখন এসব “টার্গেটেড অ্যাটাক” আমাদের স্বাভাবিক জীবনকে আবারও অস্থির করে তুলেছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জোরালো দাবি করছি যে:
১. অবিলম্বে হত্যাকাণ্ড, হামলা, হুমকির সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
২. শিক্ষার্থী এবং বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ দ্বারা বিশেষ ব্যবস্থা নিতে হবে।
৩. চিরুনি অভিযান চালিয়ে পলাতক সন্ত্রাসী, জুলাই গণঅভ্যুত্থানের অপরাধী এবং তাদের পৃষপোষকদের বিচারের আওতায় আনতে হবে।

তারা আরো বলেন, ছাত্রসমাজ দেশের প্রাণশক্তি। আমাদের কণ্ঠ রোধ করার কোনো প্রচেষ্টা সফল হবে না। আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের শহীদ সহপাঠীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ