শনিবার, ২৭ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার
ইনকিলাব মঞ্চের অভিযোগ

আন্দোলনে জড়িতদের টার্গেট কিলিং করছে আওয়ামী লীগ’

আন্দোলনে জড়িতদের টার্গেট কিলিং করছে আওয়ামী লীগ’
"সম্প্রতি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকা পাঁচ জন খুন হয়েছেন, পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আওয়ামী লীগ এখন ‘গুপ্তহত্যা চালাচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সেকারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে।’ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনার দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে জঙ্গি-লীগের গুপ্তহত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতা’র প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।

ওসমান হাদী অভিযোগ করেন, প্রতিদিন অজানা নম্বর থেকে কল দিয়ে জীবননাশের হুমকি দেওয়া হছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোনও প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা। জেএমবি যেভাবে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে, ঠিক সেভাবে জঙ্গি-লীগ হত্যাকাণ্ড চালাচ্ছে।

এই আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যা চালানো শুরু করেছে। আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন, তাদের জীবন বেশি ঝুঁকিতে আছে দাবি করে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লীগকে পুনর্বাসন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল।

এই গুপ্ত হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। হাদি আরও বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেলে তাদের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। ছাত্র-জনতার অধিকারের জন্য আমরা কথা বলে যাবো, এতে সরকার থাকুক আর না থাকুক; সেটা আমরা আর দেখবো না।
সূত্র: বাংলাদেশ বুলেটিন।

পিকে/এসপি
দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ

দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ