বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী এশিয়ার ১০ মুসলিমবান্ধব পর্যটন শহর | প্রধান খবর চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত স্বামীর বাড়ি দাউদকান্দিতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা হ্যাপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিলো অসাধারণ: ড. মোশাররফ কবি ও প্রকাশক মঈন মুরসালিন এর জন্মদিন সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ মহাসড়কের দাউদকান্দিতে দুর্ঘটনায় নিহত ৪জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত

১৬ বছরপর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো দাউদকান্দি জামায়াতের কর্মী সম্মেলন

১৬ বছরপর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো দাউদকান্দি জামায়াতের কর্মী সম্মেলন
দীর্ঘ ১৬ বছর পর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসালামী দাউদকান্দি পৌর শাখার কর্মী সম্মেলন। শুক্রবার সকাল ৯ টায় পৌরসদরের দোনারচর গ্রামীন টাওয়ার সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসম্মেলনে জামায়াত দাউদকান্দি পৌরশাখার আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াত কুমিল্লা উত্তর জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা শাখার আমীর মো: মনিরুজ্জামান বাহলুল,

তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিঃ মোঃ শামীম সরকার বিজ্ঞ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি জিসান আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুখলেছুর রহমান, রেজাউল হক, বিল্লাল হোসেন মিয়াজী, ফজলে রাব্বী, শুক্কুর আলী। 

এদিকে সম্মেলনকে সামনে রেখে বেশ উজ্জীবিত ছিলো, জামায়াত কর্মীরা। কয়েকদিন ধরে চালিয়েছে প্রচার-প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলো প্রচারণা। সম্মেলন মাঠে সকাল থেকে মিছিলে মিছিলে উপস্থিত হয় জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীরা।

সম্মেলনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিলো। সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের নেতা-কর্মীদের জন্য অনেক আনন্দের। জামায়াত কর্মীরা বেশ উৎফুল্ল। আজ দেশের অর্থনীতি শেষে।

সকল সেক্টরকে দলীয় করণ করে নরক রাষ্ট্রে পরিনত করেছিলো ফ্যাসিস্ট সরকার। আজ দেশের মানুষ তা বুঝতে পারছে। জামায়াত ইসলাম দেশের মানুষের কল্যানের রাজনীতি করে।

পিকে/এসপি
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান