শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে রুকন সম্মেলন

দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে রুকন সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে দাউদকান্দি উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকালে উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকা, মো. সাইফুল ইসলাম শহিদ, মিজানুর রহমান আতিকী, মাওলানা মোশাররফ হোসেন, মোখলেছুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা থানা সেক্রেটারী মনিরুজ্জামান।

অনুষ্বঠানে ক্তারা বলেন, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামী আন্দোলন করা ফরজ। এটা মানুষকে বুঝাতে হবে। নিজের পরিবারকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। মনে রাখতে হবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সকল কাজ রেকর্ড হচ্ছে। আমাদের সকল কাজের জন্য আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। সেই ভয় মাথায় নিয়ে কাজ করতে হবে। দাউদকান্দি একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার কর্মীদের দায়িত্ব নিয়ে আরো সামনে এগিয়ে যেতে হবে।

দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামীর আমির মনিরুজ্জামান বাহলুল। তিনি জানান, আগে গ্রুপে গ্রুপে করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে উপজেলা এবং পৌরসভার সব রুকনকে নিয়ে সম্মেলন হচ্ছে। এবারের সম্মেলনে উপজেলা এবং পৌরসভা মিলে ৩০০ রুকন আংশগ্রহন করেছে। এরমধ্য থেকে উপজেলা শাখায় ১৩জন পুরুষ ও ৭জন মহিলা এবং পৌরসভায় ৫জন পুরুষ ও ৬জন মহিলা শূরা সদস্য গোপন ভোটে নির্বাচিত হবে।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি