বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে: সাংবাদিকনেতা মোশারফ

সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে: সাংবাদিকনেতা মোশারফ
সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে রাষ্ট্র সংস্কার ও সমাজে পরিবর্তন আসবে। সাংবাদিকেরা জাতির আয়না স্বরূপ, তারা জাতিকে যাহা দেখাবে তাহাই জাতি গ্রহণ করবে। দেশের মানুষকে শান্তিতে রাখা ও সঠিকপথ দেখানো একজন প্রফেশনাল সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য ।

বুধবার রাতে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের নবগঠিত কমিটি (২০২৪-২০২৫) সেশনের পরিচিতি সভা ও ফ্যামেলী ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাতীয় সাংবাদিক নেতা মোঃ মোশারফ হোসাইন।

তরুণ সাংবাদিকদের নিয়ে ২০১২ সালে গঠিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল দীর্ঘ ৮ বছর পর দেশে আসায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেন সংগঠনটি।

সংগঠনের সভাপতি জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি'র সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন উদ্দোক্তা বিশিষ্ট ব্যবসায়ী নগদহাট বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাফিল মোল্লা।

সংগঠনের সাধারণ সম্পাদক নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টানের পরিকল্পনা ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুন্নার সহযোগিতায়

অনুষ্অঠানের অতিথি ছিলেন বৈশাখী টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, আরটিভির বাবু, দৈনিক আজকের জীবনের মোঃ নেকবর হোসেন, দৈনিক যায়যায় কালের শাহ ইমরান, দৈনিক আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল,

আজকের কুমিল্লার ডেস্ক এডিটর নাসরিন আক্তার হীরা, দৈনিক পূর্বাশার সাবিহা সুলতানা বর্ষা, প্রতিদিনের সংবাদের মারুফ কল্প, জবাবদিহি পত্রিকার মাঈন উদ্দিন, বাংলাদেশ কন্ঠের মোঃ ইয়াছিন প্রমূখ।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর