বুধবার, ১২ অগাস্ট ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ১২ অগাস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান

প্রতিরোধের মুখে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের

প্রতিরোধের মুখে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের
ইরানের প্রতিরোধে পিছু হটেছে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। এরই মধ্যে ইরানে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের ওপর ইরানের হামলার জবাব দেওয়া ‘সম্পূর্ণ’ হয়েছে। আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তাহলে ইসরায়েল কঠিন প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। এদিকে ইরান জানিয়েছে, তারা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের ড্রোনগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরান ও পাশের কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

এ ছাড়া, কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের হামলার কয়েক সপ্তাহ পরে পাল্টা হামলা করলো ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলের অমানবিক হামলা এবং হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

পিকে/এসপি
জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর

জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর