শনিবার, ০৬ জুন ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ০৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে? দাউদকান্দির কৃতীসন্তান নূরআলম ভূঁইয়া ইতালির মিউনিসিপ্যাল নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী দাউদকান্দিতে বিদ্যুৎতের তার ছিড়ে শৈবাল প্রজেক্টের অর্ধকোটি টাকার মাছ মরে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫০০পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আঠারোটি থ্রীহুইলার আটক করেছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জাসাসের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ রাজামিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কবি-কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান'র দাফন সম্পন্ন বিএনপিই একমাত্র দল,গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে: ড. খন্দকার মোশাররফ দাউদকান্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে আতা সরকারকে ঘিরে সাহিত্য-ইতিহাসের গভীর আলোচনা ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনি প্রচারে ‘তারুণ্যের শক্তি’ উপকমিটি গঠিত দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময়

দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ
শিক্ষা দুর্নীতি, একসাথে চলে না" দালালি না' রাজপথ, রাজপথ রাজপথ" একদফা এক দাবী, মানতে হবে, মানতে হবে- স্লোগানে অধ্যক্ষের অপসারনের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষক শিক্ষার্থীরা।

কুমিল্লার দাউদকান্দির মদিনাতুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। ঘন্টাব্যাপি চলা অবরোধে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমূখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।

দুর্নীতি, স্বেচ্ছাচারী ও ফ্যাসিবাদী আচরণসহ নানান অভিযোগের প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ওই অধ্যক্ষের অপসারণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। গত দুই মাস ধরে আন্দোলন করেও কোন সুরাহ হচ্ছে না। এতো অনিয়মের অভিযোগ করা হলেও অধ্যক্ষকে অপসারণ না করায়। তারা মহাসড়কে নামেন বলে জানান।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম ও সেনাবাহিনীর একটি টিম।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের কথা শোনেন। এবং বলেন, আমরা আপনাদের দাবী সম্পর্কে ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের বরাবর বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য অবগত করবো। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মাদরাসায় ফিরে যায়। এবং যান চলাচল স্বাভাবিক হয়।

পিকে/এসপি
গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়

গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয়